হোম > বিশ্ব

যে কারণে নরওয়ে দূতাবাস বন্ধ করল ভেনেজুয়েলা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

নরওয়ের অসলোতে তাদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার কয়েকদিন পর এ পদক্ষেপ নেয়া হলো। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম বিবিসি।

এক বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, নরওয়ে দূতাবাস বন্ধ করা তাদের বৈদেশিক পরিষেবা পুনর্গঠনের অংশ। তবে মাচাদোর নোবেল পুরষ্কার সম্পর্কে বিবৃতিতে কোনো মন্তব্য করা হয়নি।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে কারাকাস কোনো কারণ ছাড়াই অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘বেশ কয়েকটি বিষয়ে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও, নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপের পথ খোলা রাখতে চায়।’

তিনি আরো বলেন, পুরস্কার দেয়ার সিদ্ধান্তে নরওয়ে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করে না।

গত শুক্রবার ‘ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ’ অসলোতে নোবেল কমিটি মাচাদোকে নোবেল পুরস্কার প্রদান করে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ৫৮ বছর বয়সী এই নোবেল বিজয়ীকে ‘দানবীয় ডাইনি’ বলে উল্লেখ করেছেন।

আরএ

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু