হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ছুরিকাঘাতে নিহত ৪

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক ব্যক্তির ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ওয়াশিংটনের টাকোমার উত্তর-পশ্চিমে অবস্থিত কিয়ি উপদ্বীপে একটি বাড়ির বাইরে এ ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী। খবর আল জাজিরার।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তি একটি ‘নো-কন্টাক্ট অর্ডার’ ভঙ্গ করেছেন- এমন অভিযোগে স্থানীয় সময় সকাল ৮টা ৪১ মিনিটে পিয়ার্স কাউন্টি শেরিফের অফিসের ডেপুটিদের সেখানে পাঠানো হয়।

ডেপুটিরা ওই আদেশের একটি কপি সংগ্রহ করলেও দেখতে পান, সেটি তখনো কার্যকর হয়নি, কারণ সন্দেহভাজনকে আনুষ্ঠানিকভাবে আদেশটি দেয়া হয়নি। ফলে তারা নিজে গিয়ে আদেশটি পৌঁছে দিতে রওনা হন। কিন্তু এরই মধ্যে, কর্মকর্তারা পথেই থাকাকালে সন্দেহভাজন ব্যক্তি ওই বাড়ির বাইরে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করতে শুরু করেন।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তারা হামলার দৃশ্য দেখেন। প্রথম ডেপুটি পৌঁছাতে প্রায় তিন মিনিট সময় লাগে এবং স্থানীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিও বিবৃতি অনুযায়ী, সকাল ৯টা ৩৩ মিনিটে গুলি চালানো হয় এবং ঘটনাস্থলেই সন্দেহভাজনকে মৃত ঘোষণা করা হয়।

ছুরিকাঘাতে আহত চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে হাসপাতালে নেয়া হলেও পরে তারও মৃত্যু হয় বলে জানান পিয়ার্স কাউন্টি ফোর্স ইনভেস্টিগেশন টিমের মুখপাত্র শেলবি বয়েড। ডেপুটির গুলিতে সন্দেহভাজনের মৃত্যু এবং ছুরিকাঘাতের ঘটনা- উভয় বিষয়েই তদন্ত করছে পিয়ার্স কাউন্টি ফোর্স ইনভেস্টিগেশন টিম।

সুইজারল্যান্ডে পৌঁছালেন জেডি ভ্যান্স, হতে পারে চুক্তি

ইরান যুদ্ধে ঐক্য, ইরান যুদ্ধেই বিভক্তি

ভাইয়ের পর ইসরাইলি হামলায় নিহত আলজাজিরার ফটোসাংবাদিক

ইরানের সঙ্গে ট্রাম্পের চুক্তি স্বাক্ষরের নেপথ্য গল্প

ট্রাম্পকে নিজের জনপ্রিয়তা নিয়ে ভাবতে বললেন মেলোনি

সুইজারল্যান্ড যাচ্ছেন জেডি ভ্যান্স

সুইজারল্যান্ডের পথে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২৯

হিজবুল্লাহর ঘাঁটি দখল করতে গিয়ে ইসরাইলি সেনা নিহত, আহত ১৩

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর লাশ