হোম > বিশ্ব

ভেনেজুয়েলা উপকূলে বিশাল ট্যাংকার জব্দের ঘোষণা ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ভেনেজুয়েলা উপকূলের কাছ থেকে একটি বৃহদাকারের ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১০ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও ঘটনাটি স্বীকার করে জানিয়েছেন, বিকেলে মার্কিন কোস্ট গার্ড জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। তবে কোন ট্যাংকারটি আটক করা হয়েছে, সেটিতে জ্বালানি ছিল কি না, কিংবা এটি কোথা থেকে এসে কোথায় যাচ্ছিল— সেসব তথ্য প্রকাশ করা হয়নি।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমরা ঠিক এখনই ভেনেজুয়েলা উপকূলে একটি বিশাল ট্যাংকার জব্দ করেছি… খুব বড় ট্যাংকার, সম্ভবত এটাই সবচেয়ে বড়।” তিনি আরও ইঙ্গিত দেন যে, এ ঘটনার পাশাপাশি আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা পরে প্রকাশ করা হবে।

জব্দ হওয়া তেল যুক্তরাষ্ট্র নিজেদের কাছে রাখবে বলেও জানান তিনি।

এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি সামাজিকমাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা ও ইরানের জ্বালানি পরিবহনের কারণে ট্যাংকারটি আটক করা হয়েছে। তার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মার্কিন সেনারা হেলিকপ্টার থেকে নেমে জাহাজটি দখলে নিচ্ছেন।

সূত্র: এএফপি

এসআর

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ