হোম > বিশ্ব

রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: আমার দেশ।

পাকিস্তানে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে পাকিস্তানের জ্যোতির্বিদ্যা গবেষণা কাউন্সিল। কাউন্সিল জানিয়েছে, পাকিস্তানে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে ২১ মার্চ ঈদুল ফিতর উদ্‌যাপন হতে পারে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে এসেছে, ‘রুয়েট-ই-হিলাল গবেষণা কাউন্সিলের মহাসচিব মুফতি খালিদ ইজাজ বলেন, পাকিস্তানে আগামী ১৮ ফেব্রুয়ারি রমজান মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।’

তিনি আরো বলেন, চাঁদের জন্ম এবং দৃশ্যমানতার হিসাব অনুসারে, জ্যোতির্বিদ্যার গণনা থেকে এই অনুমান করা হয়েছে। তিনি বলেন, সে হিসাবে রমজানের প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি পড়ার সম্ভাবনা রয়েছে।’

এ সময় মুফতি ইজাজ জোর দিয়ে বলেন, পূর্বাভাসকে চূড়ান্ত হিসেবে গণ্য করা উচিত নয়। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েট-ই-হিলাল কমিটিই চাঁদ দেখার সাক্ষ্যের পর ইসলামি মাস শুরুর ঘোষণা দেওয়ার ক্ষমতা রাখে।

ঈদুল ফিতর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ২০ মার্চ শাওয়ালের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যার ফলে ২১ মার্চ ঈদুল ফিতর হবে।

ভেজাল মদপানে নাইজেরিয়ায় ৪৯ জনের মৃত্যু, অসুস্থ ১৭০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রথম মাসেই মধ্যপ্রাচ্যের ক্ষতি ১৫ হাজার কোটি ডলার

পবিত্র মক্কাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি: হুথি

হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত বাতিল করল দক্ষিণ কোরিয়া

যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

হরমুজে টোগোর পতাকাবাহী জাহাজে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন প্রেসিডেন্টসহ ইরানের শীর্ষ কর্মকর্তারা

মাত্র ৫ মিনিটে ভারতের ৮০ কর্মী ছাঁটাই করল মার্কিন প্রতিষ্ঠান

তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’ করল ভারতের নির্বাচন কমিশন

ইউরোপ থেকে ২৫ হাজারের বেশি সেনা সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র