হোম > বিশ্ব

ট্রাম্পের শান্তি বোর্ডের নাম ‘টুকরো’ হওয়া উচিৎ ছিল: মাস্ক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’র নাম ‘শান্তি’ না হয়ে বরং ‘টুকরো’ হওয়া উচিৎ ছিল। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) একটি প্যানেলে ব্ল্যাকরক-এর সিইও ল্যারি ফিঙ্কের সঙ্গে যোগ দিয়ে ‘শান্তি বোর্ড’ নিয়ে ট্রাম্পকে খোঁচা দেন তিনি। খবর এনডিটিভির।

ইলন মাস্ক বলেন, ‘আমি শান্তি বোর্ড গঠনের কথা যখন শুনলাম, আমার মনে হয়েছিল এটি কি শান্তি নাকি গ্রিনল্যান্ডের একটি ছোট টুকরো বা ভেনেজুয়েলার একটি ছোট টুকরো।’

তার এ কথায় হেসে দেন দর্শকরা। এসময় মাস্ক আরো বলেন, ‘আমি যা চাই তাহলো শান্তি।’

ইলন মাস্ক ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। যদিও তাদের সম্পর্কে মাঝে খানিকটা চির ধরেছিল। পরবর্তীতে আবার যখন সম্পর্ক জোড়া লাগছে, তখন এমন মন্তব্য করলেন এই ধনকুবের।

এরআগে সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মলনকে ‘বিরক্তিকর’ হিসেবে অভিহিত করেন তিনি।

আরএ

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র

সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কূটনৈতিক সমাধানেও আগ্রহী ইরান: আরাগচি

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

সৌদি আরবে হামলা হলেও মক্কা চুক্তি সক্রিয় হয়নি কেন

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন