হোম > বিশ্ব

পশ্চিম তীরে ফের অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

অধিকৃত পশ্চিম তীরের সা-নূরে ১২৬টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। ২০০৫ সালে এই এলাকা একতরফাভাবে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে আলাদা করে দেয় তেলআবিব।

ইসরাইলের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বেসামরিক প্রশাসনের অধীনে পরিচালিত উচ্চ পরিকল্পনা কাউন্সিল এই পরিকল্পনা অনুমোদন করেছে। এর ফলে অবৈধ বসতি স্থাপনকারীরা সা-নূর চৌকিতে ফিরে যাওয়ার সুযোগ পাবে।

২০০৫ সালে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের সরকারের বিচ্ছিন্নতা পরিকল্পনার অংশ হিসেবে সা-নূরকে আলাদা করে নেওয়া হয়।

২০২৪ সালের মার্চ মাসে ইসরাইলি পার্লামেন্ট ‘বিচ্ছিন্নতা আইন বাতিল’ নামে একটি বিল পাশ করে। বিচ্ছিন্নতা আইন বাতিল করার পক্ষে ভোট দেন আইনপ্রণেতারা।

চ্যানেল-৭ জানিয়েছে, নতুন অনুমোদিত পরিকল্পনাটি প্রায় দুই মাসের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। গত ২৩ ডিসেম্বর কট্টর-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ১২৬টি আবাসন ইউনিটের অনুমোদন বিবেচনা করতে উচ্চ পরিকল্পনা পরিষদে বৈঠক ডেকেছিলেন।

ফিলিস্তিন কর্তৃপক্ষ বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দখলকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধ করতে ইসরাইলকে চাপ দেওয়ার আহ্বান জানাচ্ছে। পশ্চিম তীরে বসতি স্থাপন জাতিসংঘ ও আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ/এসআই

ককরোচ স্বেচ্ছাসেবকের বাবা হত্যায় প্রতিবাদের ঝড়, খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি

ফিলিস্তিনের সমর্থনে দক্ষিণ কোরিয়া ও জার্মানিতে বিক্ষোভ

‘সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই জয়ী ইরান’

রাশিয়ায় ইউক্রেনের ৬০০ ড্রোন হামলা, পাল্টা হামলায় ইউক্রেনে নিহত ৫

ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, মূল্য দিচ্ছি আমরা—ক্ষুব্ধ উপসাগরীয় মিত্ররা

মসজিদ রক্ষায় লড়েছিলেন এক পায়ে, সেই নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি

অস্ট্রেলিয়ায় নভেম্বর থেকে অস্ত্র ফেরত কর্মসূচি

আকাশ প্রতিরক্ষায় নতুন কৌশল ইরানের

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা ঘোষণা

যুদ্ধের পরও ইরানের বিমান প্রতিরক্ষা সরঞ্জামের ৮৫ শতাংশ অক্ষত