হোম > বিশ্ব

ইস্তাম্বুলে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের রাজধানী ইস্তান্বুলে বিষাক্ত মদ পান করে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১১ জন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর নিশ্চিত করেছে। মঙ্গলবার সংস্থাটি জানায়, ২৬ বিদেশি নাগরিকসহ মোট ৩৮ জন বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়লে তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১১ জনের। এর আগে গত বছর একইভাবে ১১০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যায় ৪৮ জন। ইস্তান্বুল সরকার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে, যা সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত হয়।

মিথানলমিশ্রিত অ্যালকোহলকে এর কারণ বলে মনে করা হয়। মিথানল এমন একটি বিষাক্ত পদার্থ যা মদের কার্যকারিতা বাড়াতে ব্যবহার করা হয়। কিন্তু বিষাক্ত এই পদার্থটি শরীরে প্রবেশের পর অন্ধত্ব, লিভারের ক্ষতি ও মৃত্যুর কারণ হতে পারে।

তুরস্কে ভেজাল অ্যালকোহল থেকে বিষক্রিয়া বেশ সাধারণ একটি ঘটনা। মদ্যপ পানীয়ের ওপর কর বাড়ানোর ফলে এ ধরনের অ্যালকোহল গ্রহণের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। বিষাক্ত মদের উৎস খুঁজতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা