হোম > বিশ্ব

ভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম

ট্রাম্পের দাবি

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো দাবি করেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ বন্ধ করেছেন। বুধবার ওয়াশিংটনে সৌদি বিনিয়োগ সম্মেলনে ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পরমাণু যুদ্ধ থামাতে দুই দেশকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন তিনি। খবর জিও নিউজের।

ট্রাম্প দাবি করেন, তিনি এমন একটি সংঘাত বন্ধ করেছেন যা লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটাতে পারতো।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ভারত ও পাকিস্তান) উভয়েই পরমাণু যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এটা জানার পর আমি তাদের বললাম, ‘ঠিক আছে, আপনারা যুদ্ধ চালিয়ে যেতে পারেন; তবে সেক্ষেত্রে আপনাদের ওপর আমি ৩৫০ শতাংশ শুল্ক আরোপ করব। আপনারা পরস্পরকে লক্ষ্য করে পরমাণু বোমা ছুড়বেন, মানুষ মারবেন আর আপনাদের পরমাণু অস্ত্রের ধুলোবালি লস অ্যাঞ্জেলেসে ভেসে আসবে— এটা কখনো উচিত নয়।’

তিনি বলেন, এরপর দুই দেশের প্রধানমন্ত্রী তাকে বলেন, ‘আমরা এটা পছন্দ করছি না।’ জবাবে আমি বলেছি, ‘আপনারা পছন্দ করুন আর না করুন— আমার কিছু যায় আসে না।’

ট্রাম্প দাবি করেন, এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাকে ফোন করে জানান যে তিনি যুদ্ধ করতে রাজি আছেন।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, কিছুক্ষণ পরেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ফোন করে বলেন, তিনি যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত।

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায় ভারত। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধ বাধে।

আরএ

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ