হোম > বিশ্ব

গাজা সংকট নিরসনে ইরানের ৪ প্রস্তাব

ওআইসির জরুরি বৈঠক

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা মেহের

ইসরাইলের সামরিক অভিযানে গাজা উপত্যকায় যে বিপর্যয় ঘটছে, সে বিষয়ে জরুরি বৈঠক করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সোমবার বৈঠকে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর সংবাদ সংস্থা মেহের।

আরাগচি বলেন, ‘আমাদের মনে রাখা উচিত গাজার ট্র্যাজেডি কেবল মুসলমানদের জন্য নয়। এটি বিশ্ব বিবেকের জন্য একটি পরীক্ষা। অতএব, আমরা ধর্ম বা ভূগোল নির্বিশেষে সকল জাতির প্রতি মানবতা, ন্যায়বিচার এবং মর্যাদার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাই। এটাই সঠিক।’

তিনি আরো বলেন, ‘দেরি হলে ইতিহাস ক্ষমা করবে না। গাজা আর অপেক্ষা করতে পারছে না। এ বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়ার সময়।’

গাজা সংকট নিরসনে চারটি প্রস্তাব উত্থাপণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, এরমধ্য দিয়ে ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে এবং গাজার জনগণের দুর্দশা মোকাবেলা করা যেতে পারে। এই চারটি প্রস্তাব হলো:

১. দখলদার ইসরাইলের সঙ্গে সকল সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা।

২. রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি নিষেধাজ্ঞা আরোপ করা।

৩. আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধীদের বিচার করা।

৪. অস্ত্র পাঠানো এবং ন্যায়বিচারের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করে ইহুদিবাদী সরকারকে সমর্থনকারী সরকারগুলোকে মোকাবেলা করা।

আরাগচি আরো বলেন, ‘গাজা কেবল একটি স্থান নয়, বরং প্রতিরোধ ও মানবিক মর্যাদার প্রতীক। আজ সময় এসেছে কাজের। কেবল কথা নয়, প্রতিশ্রুতি নয়, বরং সময় এসেছে সুনির্দিষ্ট পদক্ষেপের।’

আরএ

লেবানন-ইসরাইল আলোচনাকে ‘নাটক’ বলছেন বিশ্লেষকরা

ট্রাম্পের দুই ছেলের কাছ থেকে ড্রোন কিনছে মার্কিন বিমান বাহিনী

গাজাগামী জাহাজে হামলা: ১৭৫ মানবাধিকার কর্মীকে অপহরণ

লেবাননেও গাজা স্টাইলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইল

ইরান ইস্যুতে একাই সিদ্ধান্ত নিতে চান ট্রাম্প

নোবেলের দৌড়ে ২৮৭ জন, তালিকায় থাকতে পারেন ট্রাম্প

সু চির সাজা কমিয়ে গৃহবন্দী করল জান্তা সরকার

তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, অভয়বার্তা মমতার

২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজার টন অস্ত্র পেল ইসরাইল

ইরান যুদ্ধে বড় ক্ষতির মুখে মার্কিন সামরিক সরঞ্জাম