হোম > বিশ্ব

ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার চান, তবে এগিয়ে আছেন কারা?

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

এই বছর ৩৩৮ জন ব্যক্তি এবং সংস্থার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের নাম গোপন রাখা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার স্পষ্ট করে বলেছেন যে তিনি এই পুরষ্কার চান। কিন্তু অনেক বিশেষজ্ঞ বরছেন, তার পুরস্কার পাওয়ার খুব কম সম্ভাবনা রয়েছে।

পিস রিসার্চ ইনস্টিটিউট অসলোর পরিচালক নিনা গ্রেগারের মতে, গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধে সাম্প্রতিক প্রচেষ্টা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বছরের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাবনা কম।

গ্রেগার আল জাজিরাকে বলেন, ‘আমি অবাক হব যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে এই বছরের শান্তি পুরস্কার দেয়া হয়। কারণ তিনি এখনো শান্তিতে যথেষ্ট অবদান রাখেননি যা পুরস্কার জেতার জন্য।’

গ্রেগার বলেছেন, সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুম এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস এই বছরের মর্যাদাপূর্ণ পুরষ্কার জয়ের জন্য সবচেয়ে শক্তিশালী প্রার্থীদের মধ্যে রয়েছে।

নিনা গ্রেগার বলেন, ‘ইমার্জেন্সি রেসপন্স রুমের মতো একটি যোগ্য মানবিক উদ্যোগকে এই বছরের শান্তি পুরষ্কার প্রদান করা প্রয়োজন। এটা করা হলে সংঘাতের সময়ে জীবন রক্ষাকারী সাহায্য সরবরাহের গুরুত্ব এবং কঠিন সময়ে মানবতার সেবা করার জন্য সাধারণ নাগরিকদের সক্ষমতা তুলে ধরা হবে।’

তিনি বলেন, ‘এই স্বেচ্ছাসেবী গোষ্ঠীগুলো বাস্তুচ্যুতদের চিকিৎসা সেবা প্রদান, স্থায়ী অবকাঠামো দেয়াসহ অন্যান্য পরিষেবা দিয়ে সাহায্য করেছে।

গ্রেগার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) ভূমিকাও তুলে ধরেন। বলেন, যে সময়ে মুক্ত সংবাদপত্র নানা ধরনের হামলার সম্মুখীন, সেই সময়ে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসকে নোবেল শান্তি পুরষ্কার প্রদান হলে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দেয়া হবে। আর তাহলো বিশ্ববাসী প্রকৃত তথ্য জানাতে সাংবাদিকদের বাধা দেয়া হলে শান্তি ও গণতন্ত্র বিপন্ন হবে।

আরএ

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু