হোম > বিশ্ব

ম্যাক্রোঁর সঙ্গে খুব বাজে আচরণ করেন তার স্ত্রী: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁকে নিয়ে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যক্তিগত মধ্যাহ্নভোজে ফরাসি প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে নিয়ে ঠাট্টা করেন তিনি। বলেন, ‘আমি ফ্রান্সে ফোন করি ম্যাক্রোঁকে, যার স্ত্রী তার সঙ্গে খুব খারাপ আচরণ করেন।’

হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে অল্প সময়ের জন্য প্রকাশিত একটি ভিডিওতে ট্রাম্প বলেন, ‘তাদের আমাদের দরকার ছিল না, কিন্তু তবু আমি অনুরোধ করেছিলাম।’ ইরান যুদ্ধে ন্যাটো মিত্রদের ভূমিকার সমালোচনা করে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি ফ্রান্সে ফোন করি ম্যাক্রোঁকে, যার স্ত্রী তার সঙ্গে খুবই খারাপ আচরণ করেন। চোয়ালে ডান হাতের ঘুষির ধাক্কা এখনো সামলে উঠছেন।’

তিনি ২০২৫ সালের মে মাসের একটি সংবাদ ভিডিওর কথা উল্লেখ করেন, যেখানে ভিয়েতনাম সফরের সময় ব্রিজিট ম্যাক্রোঁকে ফরাসি প্রেসিডেন্টের মুখে ধাক্কা দিতে দেখা যায়। যদিও ফরাসি প্রেসিডেন্ট এটিকে ভুয়া তথ্য বা অপপ্রচার বলে উড়িয়ে দেন। তিনি ন্যাটোকে একটি ‘কাগুজে বাঘ’ বলেও আখ্যা দেন।

সূত্র: জিও নিউজ

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান