হোম > বিশ্ব

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৯ লাশ উদ্ধার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। গাজা সিটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানায়, ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি আবাসিক ভবনের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

শনিবার চার দিনের উদ্ধার অভিযান শেষে ‘কারাম’ নামে ওই ভবন থেকে লাশগুলো উদ্ধার করা হয়। গাজায় ভাঙা কংক্রিট সরানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির দীর্ঘস্থায়ী ঘাটতির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

উদ্ধারকাজ তদারককারী মোহাম্মদ আবু দান জানান, গাজার পশ্চিমাঞ্চলের ‘কারাম’ ভবনে টানা চার দিন তল্লাশি চালানোর পর উদ্ধার অভিযান শেষ হয়েছে। এখন বিশেষায়িত চিকিৎসাকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দল গাজা সিটির অন্য একটি স্থানে যাবে এবং সেখানে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করবে।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা বারবার জানিয়েছেন, ভারি কংক্রিটের স্ল্যাব সরানোর মতো প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় উদ্ধারকারীরা বর্তমানে সাধারণ ও অপ্রতুল সরঞ্জাম ব্যবহার করে এবং প্রচণ্ড শারীরিক পরিশ্রমের মাধ্যমে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন। এসব ধ্বংসস্তূপ ইসরাইলি হামলার পর সৃষ্টি হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, পুরো ভূখণ্ডে এখনো ৮ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে।

গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় অন্তত ১ হাজার ২৫৪ জন নিহত, ৪ হাজার ১২১ জন আহত এবং ৮০৪ জনের লাশ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে বলে মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে জানানো হয়েছে।

২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।

নতুন নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে ইসরাইল, দাবি সিরিয়ার প্রেসিডেন্টের

এআইয়ের বৈশ্বিক মানদণ্ড তৈরিতে নেতৃত্ব দিতে আগ্রহী যুক্তরাজ্য

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১১

ইউরোপের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা আরাগচির

‘বন্দে মাতরম’ নিয়ে গুরুত্বপূর্ণ রায় ভারতের সুপ্রিম কোর্টের

নেতানিয়াহুর বিমান নামবে না নিউইয়র্কে, মামদানির হুমকিতে আতঙ্ক

হাতে লেখা চিঠি পাঠিয়ে আইআরজিসিকে যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

ইসরাইল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক হুমকি, জাতিসংঘে কঠোর সমালোচনা

যুক্তরাষ্ট্রের ঘাঁটির কাছে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইসরাইলের নীতি পরিবর্তন করা দরকার, বললেন সিরিয়ার প্রেসিডেন্ট