হোম > বিশ্ব

পাক-আফগান দুই দেশের সীমান্ত পয়েন্টগুলোর পরিস্থিতি কী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের খোস্ত, পাকতিয়া, পাক্তিকা, নানগারহার এবং কুনার প্রদেশে গত রাতের মতো সরাসরি কোনো সংঘর্ষ হয়নি বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতা হেফজুল্লাহ মারুফ।

তবে, ‘কুনারের কিছু সূত্র জানিয়েছে যে, সীমান্তবর্তী জেলা শুলতান, দাঙ্গাম এবং নারিতে উভয় পক্ষ মাঝে মাঝে একে অপরের দিকে কামানের গোলা নিক্ষেপ করে, বলেও জানিয়েছেন তিনি।

হেফজুল্লাহ মারুফ বলছেন, সংখ্যা নিশ্চিত করে বলা না গেলেও, গত রাতের হামলায় আফগানিস্তানের বেসামরিক নাগরিক এবং তালেবান সৈন্য নিহত ও আহত হয়েছেন।

নানগারহারেও সরাসরি কোনো লড়াই হয়নি, তবে তোরখাম সীমান্তের কাছে মাঝেমধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া তোরখাম সীমান্তের কাছে একটি বড় অস্থায়ী শরণার্থী শিবির রয়েছে, যেখান থেকে যুদ্ধের ভয়ে শরণার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া, পাকিস্তান থেকে তোরখাম হয়ে আফগানিস্তানে প্রবেশকারী শরণার্থীরা সংঘর্ষের ভয়ে তোরখাম থেকে ফিরে গেছেন। প্রতিদিন শত শত পরিবার তোরখাম দিয়ে আফগানিস্তানে ফিরছেন বলেও জানান হেফজুল্লাহ মারুফ।

খোস্ত, পাকতিয়া এবং পাক্তিকায় সরাসরি কোনো সংঘর্ষের ঘটনা না ঘটলেও কিছু সূত্র অনুসারে, অন্যান্য প্রদেশের মতো উভয় পক্ষই একে অপরের দিকে গুলি চালাচ্ছে।

অন্য একটি সূত্রের মতে, পাক্তিকার সারোবি জেলায় আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। যদিও এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তালেবান সরকার।

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স