হোম > বিশ্ব

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ালেন তৃণমূলের কর্মীরা

আতিকুর রহমান নগরী

ছবি: আনন্দবাজার

পশ্চিমবঙ্গের মালদহের চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তৃণমূলের এক ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরআগে সোমবার তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

ছবি পোড়ানোর এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিষয়টা প্রকাশ্যে আসার পর শুরু হয় সমালোচনা।

কয়েকদিন আগে, ভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদের জন্য তৈরি ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ ভেঙ্গে দিয়েছিল সেনাবাহিনী। ওই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা।

জানা গেছে, বিজেপিকে বাঙালিদের ঐতিহ্যের কথা মনে করিয়ে দিতে মনীষীদের ছবি সঙ্গে ছিল সদস্যদের হাতে।

বিক্ষোভ কর্মসূচিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি জ্বালানো হয়। অভিযোগ, সেই সময় ছাত্র পরিষদের সদস্যরা রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছবি পুড়িয়ে দেয়। এই ঘটনাকে প্রকাশ্যে আসার পর সমালোচনা শুরু হয়।

পরে ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয় যে ওই সদস্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি নেতারা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা রবীন্দ্র সদন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। কিন্তু তাদের প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সূত্র: বিবিসি বাংলা

মা-বাবাকে ধাক্কা দিয়ে ঘরে ঢোকে পুলিশ, করা হয় হেনস্তা: ধ্রুব রাঠী

ভারতের বুলেট ট্রেন প্রকল্পে বড় ধাক্কা

অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ১০৯

ইসলামাবাদে রেড অ্যালার্ট, ১৪৪ ধারা জারি

১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব, কোন দেশের কত জন

মোদিকে ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ বললেন ককরোচ প্রধান

দিল্লিতে নারী বিক্ষোভকারীদের ওপর হামলা, হিন্দু রক্ষা দলের ৪ জন গ্রেপ্তার

ভারতীয় উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ

‘অপহরণ’ করা হয়েছিল ধ্রুব রাঠিকে, মোদিকে হিটলারের পরিণতি মনে করিয়ে দিলেন তিনি

গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট