হোম > বিশ্ব

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে সামরিক আইন ঘোষণার সঙ্গে সম্পর্কিত বিদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করেছেন দেশটির দুর্নীতিবিরোধী তদন্তকারী দলের সদস্যরা। গ্রেপ্তার ঠেকাতে তার বাসভবনের সামনে সমর্থকরা ভিড় জমান। তবে পুলিশ ছত্রভঙ্গ করে ইওলকে গ্রেপ্তার করে।

বুধবার তার গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। কিন্তু তীব্র প্রতিবাদ-প্রতিরোধের মুখে মাত্র ছয় ঘণ্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন।

স্বল্পস্থায়ী এই সামরিক আইন জারির জেরে গত ১৪ ডিসেম্বর ইউনকে দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুরু হয় ফৌজদারি তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের তলবে হাজির হতে ইউন অস্বীকৃতি জানান। এর জেরে গত ৩১ ডিসেম্বর ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত।

ভেনেজুয়েলায় শিগগিরই সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: রুবিও

পরকীয়া নিয়ে বিল গেটসকে ব্লাকমেইল করতে চেয়েছিল এপস্টাইন

লেবাননে ইসরাইলি সেনা নিহত

ইরান চুক্তি নিয়ে সমর্থন আদায়ে বাহরাইনে রুবিও

ইরান এখন ‘শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র’ হিসেবে স্বীকৃত: পেজেশকিয়ান

ন্যাটো মহাসচিবের সঙ্গে ট্রাম্পের বৈঠক, যুদ্ধ নিয়ে ইউরোপের সমালোচনা

১৯৪০ সালের পর ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

‘আমাদের একে অপরকে প্রয়োজন’

ট্রিলিয়নিয়ারের মর্যাদা হারালেন ইলন মাস্ক