হোম > বিশ্ব

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ ৮ জন নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। বুধবার ঘানার প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস দেবরাহ এই খবর নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ দুর্ঘটনায় নিহত হন। তাদের মৃত্যুকে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন চিফ অব স্টাফ ।

হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও ৫ জন যাত্রী ছিলেন জুলিয়াস দেবরাহ। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমাহ, পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ, জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা ও প্রেসিডেন্ট মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

ঘানার সেনাবাহিনী জানায়, হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ০৯টা ১২ মিটিনে রাজধানী আক্রা থেকে উড্ডয়ন করে। দেশটিতে অবৈধ খনির বিষয়ে একটি অনুষ্ঠানে যোগদানের জন্য ওবুয়াসি শহরের দিকে যাচ্ছিলেন আরোহীরা।

এরআগে, ঘানার সশস্ত্র বাহিনী জানিয়েছিল, হেলিকপ্টারটি রাডারের বাইরে চলে গেছে। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কোন কারণ এখনো জানানো হয়নি।

এ ঘটনায় প্রেসিডেন্ট জন মাহামা গভীর শোক প্রকাশ করেছেন ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেইসঙ্গে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন।

দেশটিতে অবৈধ সোনার খনি বন্ধের চেষ্টা করছিলেন পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ।

আরএ

যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল

সৌদির হয়ে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক

তীব্র বায়ু দূষণে মালয়েশিয়ায় স্কুল বন্ধ ঘোষণা

বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ আট কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা নয়: ট্রাম্প

ইরান যুদ্ধ থামাতে সবকিছু করতে প্রস্তুত পুতিন

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান