হোম > বিশ্ব

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনে গভীর হচ্ছে মানবিক সংকট: জাতিসংঘ

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

জাতিসংঘ সতর্ক করে বলেছে, অধিকৃত পশ্চিম তীরে চলমান ইসরাইলি সামরিক আগ্রাসন ও অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা ফিলিস্তিনিদের মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। আরো গভীর হচ্ছে মানবিক সংকট। বাড়ছে ত্রাণ সহায়তার প্রয়োজনীয়তা। ত্রাণ প্রবেশে ইসরাইলের বাধার কারণে গাজায় ক্রমবর্ধমান চাহিদা পুরণ করা খুবই কঠিন হয়ে পড়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এক বিবৃতিতে কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স জানায়, গত ৯ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন ইসরাইলি বাহিনীর হাতে এবং একজন ইসরাইলি বসতি স্থাপনকারীর হামলায় মারা যায়। নিহতদের মধ্যে চারজই শিশু।

বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীর জুড়ে অব্যাহত বাস্তুচ্যুতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, গত দুই সপ্তাহে বাড়িঘর ধ্বংস ও উচ্ছেদের কারণে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যার মধ্যে ৬৩ জন পূর্ব জেরুজালেমে এবং বাকিরা এরিয়া সি-তে।

ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে এক হাজার ১০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ১১ হাজার এবং প্রায় ২১ হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

এদিকে ত্রাণ প্রবেশে ইসরাইলের বাধার কারণে গাজায় ক্রমবর্ধমান চাহিদা পুরণ করা খুবই কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি সরঞ্জামের ঘাটতির কারণে গাজার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও মেরামতের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

আরএ

মিত্রদের সঙ্গে নিয়ে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

অর্থনৈতিক অবরোধে ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের ক্ষতিই বেশি: আইআরজিসি

অর্থনৈতিক যুদ্ধ টাস্ক ফোর্স গঠন করল ইরান

কলম্বিয়ায় ড্রোন হামলায় ৩ সেনা নিহত

কুয়েতে ৫২ হাজার ইরানি আতঙ্কে, নতুন অনিশ্চয়তার মুখোমুখি

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ২১ সন্ত্রাসী নিহত

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ লাশ উদ্ধার, গণদাফনের প্রস্তুতি

গাজাবাসীর ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা, ফিলিস্তিনিদের উচ্ছেদে অনঢ় ইসরাইল

ভারতে ‘ভেজাল মদ’ পানে ৯ জনের মৃত্যু

আসাদের গোপন পরমাণু কর্মসূচির নতুন তথ্য, ৭৩ টন প্রাকৃতিক ইউরেনিয়ামের সন্ধান