ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে আলাপকালে ট্রাম্প একথা বলেন। তিনি বলেন, যুদ্ধ শেষ হলেই তেলের দাম ব্যাপকভাবে কমে যাবে।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাবলিনে পৌঁছান। সেখানে তিনি আয়ারল্যান্ডের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর নিজের একটি রিসোর্টে আয়োজিত গলফ টুর্নামেন্টে অংশ নেবেন।
আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকগুলো কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের অংশ নয়। তবে আলোচনায় অর্থনৈতিক বিষয় এবং ইরান যুদ্ধ আলোচনায় উঠে আসতে পারে।
সূত্র: আল জাজিরা/রয়টার্স
আরএ