হোম > বিশ্ব

আফগানিস্তানে আবারও হামলার হুমকি পাকিস্তানের

আমার দেশ অনলাইন

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগানিস্তান যদি শান্তির বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে ব্যর্থ হয়, তাহলে আবারও হামলা চালাতে প্রস্তুত ইসলামাবাদ। বুধবার ফ্রান্স-২৪কে তিনি বলেন, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কয়েকটি মিত্র দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে তা ফলপ্রসু হয়নি।

গত বছরের অক্টোবরে আফগান থেকে পাকিস্তানের সীমান্ত চৌকিতে বিনা উসকানিতে সন্ত্রাসী হামলা হয়। এরপর ইসলামাবাদ ও কাবুল সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘কাবুল শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে পাকিস্তান আফগানিস্তানে নতুন করে হামলা চালাতে দ্বিধা করবে না।’

কয়েক দফা আলোচনার পরেও আফগান তালেবান সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করছে পাকিস্তান।

জঙ্গি হামলার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে ‘প্রক্সি যুদ্ধ’ শুরু করার জন্য ভারতকে অভিযুক্ত করে আসিফ বলেন, নয়াদিল্লি, কাবুল ও জঙ্গি সংগঠনগুলো একই অবস্থানে রয়েছে।

তিনি বলেন, ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের যুদ্ধের পর থেকে ইসলামাবাদ ও নয়াদিল্লি একে অপরের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রাখেনি।

তিনি বলেন, ‘ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কিছু ‘বন্ধু দেশ’ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছে। কিন্তু এই প্রচেষ্টাগুলো আসলে কোনো ফল দেয়নি।’

এ সময় ইসরাইলের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যদি ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন আবাসভূমি নিশ্চিত হয়, তাহলে এ ধরনের পদক্ষেপ বিবেচনা করা যেতে পারে।

পরিস্থিতি অনুকূল হলে পাকিস্তান ট্রাম্পের আন্তর্জাতিক শান্তি বাহিনীতে অবদান রাখতে প্রস্তুত।

সূত্র: জিও নিউজ

আরএ

অবৈধ ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে ফ্রান্স-যুক্তরাজ্যসহ ১২ দেশের বাণিজ্য নিষেধাজ্ঞা

তারেক রহমানের ভারত সফরের বিষয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সওয়াল

দিল্লিতে মদ্যপান ও চেঁচামেচির প্রতিবাদ করায় সঙ্গীতশিল্পীকে পিটিয়ে হত্যা

ইসরাইলের কৌশলগত বলয়ে ঢুকেছে গ্রিস, তুরস্কের সঙ্গে উত্তেজনায় নতুন মাত্রা

ভেনেজুয়েলার তেল চুক্তি কি গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা

গুগলের এআই সার্চের মুখে ওয়েবসাইটগুলোর ভবিষ্যৎ কী

বহুমুখী পররাষ্ট্রনীতির পথে তুরস্ক, মক্কা চুক্তি থেকে এসসিও-ন্যাটো

পূর্ণাঙ্গ মানুষ থেকে ন্যায়ভিত্তিক সমাজ, ন্যায়ই যেখানে সবকিছুর যোগসূত্র

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের তিন প্রজন্ম নিহত

বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, সরবরাহ সংকট তীব্র