হোম > বিশ্ব

ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তিতে যা-ই বলা হোক না কেন, ‘চিরকালের জন্য’ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে তেহরান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জ্বালানি ও মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা আমোস হখস্টাইন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ কথা বলেন। হরমুজে ইরানের নিয়ন্ত্রণ এড়িয়ে চলতে উপসাগরীয় দেশগুলো নতুন পাইপলাইন নির্মাণ করতে বাধ্য হবে বলেও মনে করেন তিনি।

হখস্টাইন বলেন, ‘হরমুজ প্রণালি চিরকালের জন্য ইরানের নিয়ন্ত্রণে থাকবে।’

যুদ্ধ শেষ করতে ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে আলোচনা সম্পর্কে জানতে চাইলে হখস্টাইন বলেন, ‘চুক্তিতে শেষ পর্যন্ত কী বলা হবে তা দেখে প্রণালিটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ইরান এই প্রণালি নিয়ন্ত্রণ করবে।’

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় জলপথটিতে অবরোধ আরোপ করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি

নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে, বেড়েছে মৃতের সংখ্যাও

উত্তর গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যার কথা নিশ্চিত করল ইসরাইল

২৬ দিন সাগরে ভেসে থাকা নৌকায় ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

পানি বাড়াতে আকাশে অভিযান মালয়েশিয়ার, শুরু ৩ দিনের ক্লাউড সিডিং

অসলো চুক্তির ৩৩ বছর: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে দখলদারত্বের বাস্তবতা

ইরানি হামলায় কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘিত, বলল বাহরাইন

চালকবিহীন ট্যাক্সির যুগে লন্ডন, উবারে মিলছে স্বচালিত গাড়ি

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

‘মধ্যরাতে গুন্ডা পাঠিয়েছে বিজেপি’—দিল্লি গিয়ে ধর্নায় বসবেন মমতা