হোম > বিশ্ব

নেতানিয়াহুর পরিণতি হবে হিটলারের মতো: এরদোয়ান

আতিকুর রহমান নগরী

ছবি: মিডল ইস্ট মনিটর

গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের ওপর ইসরাইলের হামলা তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামলোচনা করে বলেছেন, ‘আদর্শগতভাবে নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো’। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

মঙ্গলবার কাতারের দোহা থেকে দেশে ফেরার সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘হিটলার যেমন কল্পনা করতে পারেননি যে তার সামনে পরাজয় অপেক্ষা করছে, ঠিক তেমনি নেতানিয়াহুকেও একইরকম পরিণতি ভোগ করতে হবে।’

কাতারে ইসরাইলের হামলার প্রেক্ষিতে দোহায় আয়োজিত আরব-মুসলিম সম্মেলনে যোগ দিয়েছিলেন এরদোয়ান।

হামাসের আলোচনাকদের ওপর হামলাকে ‘আন্তর্জাতিক আইনের প্রতি একটি স্পষ্ট চ্যালেঞ্জ’ বলে অভিহিত করেছেন তিনি। বলেন, উগ্র মানসিকতা ইসরাইলের নেতৃত্বকে ফ্যাসিবাদী আদর্শে একটি খুনি নেটওয়ার্কে পরিণত করেছে।’

তিনি মনে করেন, পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইসরাইলের ওপর চাপ বাড়বে।

গত সপ্তাহে কাতারে হামলা চালায় ইসরাইল। এতে হামাসের পাঁচ সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মী নিহত হন। হামলার সময় গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের ওপর আলোচনা চলছিল। এ হামলা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

আরএ

মধ্যপ্রাচ্যের ৩৫ মিলিয়ন বিদেশি যেসব দেশের নাগরিক

ইরান যুদ্ধে ১৪০ মার্কিন সেনা আহত: পেন্টাগন

ব্রিটিশ গণমাধ্যমের মুসলিমবিদ্বেষী আচরণ

তেলের দাম নিয়ন্ত্রণে ইতিহাসে সবচেয়ে বড় মজুদ ছাড়ের প্রস্তাব আইইএ’র

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানাল উত্তর কোরিয়া

ইরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ

ইরানে হামলা সমর্থন করে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে মাইন বসানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে, হুঁশিয়ারি ট্রাম্পের

ইসরাইলে হামলায় লেবাননের জোউয়া শহরের মেয়রসহ নিহত ৬

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের