হোম > বিশ্ব

নিষেধাজ্ঞা এড়াতে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে টিকটকের চুক্তি

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনার জন্য মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি সেই করেছে চীনের শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। বৃহস্পতিবার কর্মীদের একথা জানান টিকটকের প্রধান নির্বাহী শো জি চিউ। এই চুক্তির ফলে নিষেধাজ্ঞা এড়িয়ে যুক্তরাষ্ট্রে ব্যবসা চালিয়ে যেতে পারবে টিকটক। খবর বিবিসির।

টিকটকে বিনিয়োগকারীদের মধ্যে থাকছে ওরাকল, সিলভার লেক এবং এমজিএক্স। এর মধ্যে ওরাকলের নির্বাহী চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

চিউ জানান, এই জয়েন্ট ভেঞ্চারের এক-তৃতীয়াংশের মালিকানা থাকবে বাইটড্যান্সের বিদ্যমান বিনিয়োগকারীদের হাতে, আর প্রায় ২০ শতাংশ শেয়ার থাকবে বাইটড্যান্সের কাছেই। বর্তমান মার্কিন আইনে কোনো চীনা কোম্পানির জন্য এটাই সর্বোচ্চ অনুমোদিত শেয়ার।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রি করতে বলা হয়েছিল। নতুবা প্রতিষ্ঠানটিকে নিজেদের সবচেয়ে বড় বাজারে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতো।

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী খোঁজার জন্য টিকটককে জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছিল। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যেই বিনিয়োগকারী খুঁজে নিয়ে নিষেধাজ্ঞা এড়াল তারা।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো