হোম > বিশ্ব

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় আবারো হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলছে, কুয়েতের জনগণের বিরুদ্ধে নয়, বরং ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে।

আইআরজিসি জানায়, ‘আলি আল-সালেম বিমানঘাঁটিতে মার্কিন সামরিক সরঞ্জামের একটি বড় গুদাম, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এবং মার্কিন এমকিউ৯ ড্রোনের একটি হ্যাঙ্গারে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে।’

এছাড়া আল-আদিরি ব্যারাকে মার্কিন বাহিনীর বাসস্থান এবং দুটি হেলিকপ্টার হ্যাঙ্গারেও হামলা চালায় ইরান। আইআরজিসির দাবি, এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং হেলিকপ্টার ও ড্রোনের ব্যাপক ক্ষতি হয়েছে।

আইআরজিসি আরো জানায়, তাদের যোদ্ধারা ‘ইরানে টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে একটি টেলিযোগাযোগ টাওয়ারেও হামলা চালান হয়েছে।’

সূত্র: আলজাজিরা

আরএ

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিকসহ কয়েকজন আহত

ককরোচদের তেরঙ্গা ওড়াও কর্মসূচি কেন

ককরোচদের কড়া বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

ভারতবিরোধী মনোভাব বাড়ছে যুক্তরাষ্ট্রে, উদ্বিগ্ন নয়াদিল্লি

সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার’

পার্সেলে ‘উপহারে’ বিপর্যস্ত ইনফ্লুয়েন্সার

‘তেরঙা মিছিল’ বন্ধে দীপকের কাছে দিল্লি পুলিশের নোটিস

যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের রাজনীতিকে উগ্রপন্থার দিকে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু