হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে ১৭ হাজার অভিবাসীর ড্রাইভিং লাইসেন্স বাতিল

আতিকুর রহমান নগরী

ছবি: এনবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৭ হাজার অভিবাসীর ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। তাদের বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদনের মেয়াদ শেষ হওয়ায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এনবিসি নিউজের।

ক্যালিফোর্নিয়াসহ আরো কয়েকটি রাজ্যে অবৈধভাবে লাইসেন্স দেয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসন কঠোর সমালোচনা করে আসছিল। অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির মধ্যেই এই সিদ্ধান্ত নেয়া হলো।

পরিবহনমন্ত্রী শন ডাফি বুধবার বলেছেন, ক্যালিফোর্নিয়ার এই লাইসেন্স বাতিলের পদক্ষেপটি প্রমাণ করে তারা সঠিকভাবে লাইসেন্স দেয়নি।

পরিবহন বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে তারা ‘বিপজ্জনক বিদেশী ড্রাইভারদের অবৈধভাবে’ এই লাইসেন্সগুলো দিয়েছিল। সংশ্লিষ্ট চালকদের জানানো হয়েছে যে তাদের লাইসেন্সের মেয়াদ ৬০ দিনের মধ্যে শেষ হয়ে যাবে।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয় জানিয়েছে যে যাদের লাইসেন্স বাতিল করা হচ্ছে তাদের ফেডারেল সরকারের কাছ থেকে বৈধভাবে কাজের অনুমোদন ছিল।

আগস্টে ফ্লোরিডায় একজন ট্রাক চালক তিনজনকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেন। ওই চালকের যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমোদন ছিলো না।

লজিস্টিক এবং পরিবহন সংস্থা ফ্রেমন্ট কন্ট্রাক্ট ক্যারিয়ারস জানায়, ক্যালিফোর্নিয়ায় এক লাখ ৩০ হাজারের বেশি ট্রাক চালক বাস করেন।

আরএ

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত