হোম > বিশ্ব

যা যা ঘটছে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর

স্টাফ রিপোর্টার

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা এবং ভ্যাটিকান সিটির সরকার প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। ৮৮ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ ছিলেন তিনি।

খ্রিস্টান এ ধর্মীয় গুরুর মৃত্যুর পর যা যা হচ্ছে

পোপ হচ্ছেন ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা। রোমান ক্যাথলিকদের বিশ্বাস অনুযায়ী, তিনি যিশু খ্রিস্টের সরাসরি উত্তরাধিকার হিসেবে বিবেচিত হন। এছাড়া তাকে সেন্ট পিটারের জীবন্ত উত্তরসূরি বলা হয়।

যেভাবে হবে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া?

ঐতিহ্যগতভাবে, পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়, তবে বর্তমান পোপ ফ্রান্সিস এই প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ নিয়েছেন। পূর্ববর্তী পোপদের ৩টি কফিনে (সাইপ্রাস কাঠ, সিসা এবং ওক) সমাহিত করা হতো, তবে পোপ ফ্রান্সিস সাধারণ কাঠের কফিনে জিঙ্কের আবরণসহ সমাহিত হবেন।

নতুন পোপ কে নির্বাচন করে?

নতুন পোপ নির্বাচন করেন ক্যাথলিক গির্জার সবচেয়ে সিনিয়র কর্মকর্তারা। তাদের ‘কলেজ অব কার্ডিনালস’ বলা হয়। বর্তমানে মোট ২৫২ জন কার্ডিনাল রয়েছেন, যাদের মধ্যে ১৩৮ জন ভোটদানে উপযুক্ত (৮০ বছরের নিচে)। বাকিরা আলোচনায় অংশ নিতে পারেন, তবে ভোট দিতে পারেন না।

নির্বাচন কীভাবে হয়?

পোপ মারা গেলে বা পদত্যাগ করলে (যেমন ২০১৩ সালে পোপ বেনেডিক্ট) সিস্টিন চ্যাপেলে ‘কনক্লেভ’ নামে একটি গোপন ভোটাভুটি হয়। ভোট যতক্ষণ না এক প্রার্থী প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পান, ততক্ষণ চলতে থাকে। এই প্রক্রিয়া কখনো কখনো বহুদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

ভোটের অগ্রগতির একমাত্র ইঙ্গিত হলো ধোঁয়া—কালো ধোঁয়া মানে এখনো সিদ্ধান্ত হয়নি, সাদা ধোঁয়া মানে নতুন পোপ নির্বাচিত।

নতুন পোপ নির্বাচন হলে তা কীভাবে ঘোষণা করা হয়?

সাদা ধোঁয়ার পর সাধারণত এক ঘণ্টার মধ্যে পোপ ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারের ব্যালকনিতে এসে উপস্থিত হন। তখন সিনিয়র কার্ডিনাল ঘোষণা করেন : ‘Habemus Papam’—ল্যাটিনে এর অর্থ ‘আমাদের পোপ নির্বাচিত হয়েছেন’।

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ