হোম > বিশ্ব

আবারো জাতিসংঘ মহাসচিব ও পাক প্রধানমন্ত্রীর ফোনালাপ

স্টাফ রিপোর্টার

দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাক প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, এক সপ্তাহের মধ্যে এটি ছিল দু’নেতার দ্বিতীয়বার ফোনালাপ।

সোমবার বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দক্ষিণ এশিয়ার উত্তেজনা প্রশমনে সংঘাত এড়াতে জাতিসংঘ মহাসচিবের নিবিড় যোগাযোগ ও প্রচেষ্টার প্রশংসা করে স্বাগত জানান।

ফোনালাপে পাক প্রধানমন্ত্রী সম্প্রতি ভারতের পেহেলগামে সংঘটিত পর্যটকদের প্রাণঘাতি হামলার স্বাধীন, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত এখন পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তবুও তারা উসকানিমূলক বক্তব্য ও যুদ্ধের উস্কানী দিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় তার দেশ দৃঢ়প্রতিজ্ঞ।

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে, এমন পরিস্থিতিতে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস সতর্ক করে বলেছেন, ‘এখনই সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং যুদ্ধের কিনারা থেকে ফিরে আসার।’

গুতেরেসের এ মন্তব্য আসে এমন এক সময়ে, যখন দক্ষিণ এশিয়ার এই দু’দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে এবং যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা আন্তর্জাতিকভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এমএস

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান