হোম > বিশ্ব

ইসরাইলি চিকিৎসকদের দেশ ছাড়ার হিড়িক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ১ হাজার ৩৭০ জনের বেশি ইসরাইলি চিকিৎসক অন্তত ১২ মাসের জন্য দেশ ছেড়েছেন। তেলআবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানায়, ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে বিদেশে পাড়ি জমানো চিকিৎসকের সংখ্যা ছিল ৭০৫ জন। অর্থাৎ এক দশকের ব্যবধানে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

যেসব চিকিৎসক বিদেশে থাকার প্রথম বছরে ২৭০ দিনের বেশি সময় কাটিয়েছেন

যেসব চিকিৎসক বিদেশে যাওয়ার পর প্রথম বছরে ২৭০ দিনের বেশি সময় দেশের বাইরে অবস্থান করেছেন এবং পরবর্তীতে টানা তিন মাসের বেশি সময় ইসরাইলে থাকেননি, গবেষণায় তাদের দেশত্যাগী হিসেবে গণ্য করা হয়েছে।

গবেষণার অন্যতম লেখক ইতাই আটের সংবাদমাধ্যম হারেৎজকে বলেন, সরকারের নীতির কারণে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের দেশত্যাগের আশঙ্কার কথা অর্থনীতিবিদেরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন।

তিনি বলেন, ‘বিষয়টি শুরু হয়েছিল বিচারব্যবস্থার সংস্কারের প্রেক্ষাপটে এবং হামাসের ৭ অক্টোবরের হামলা, যুদ্ধ ও সামরিক বাহিনীতে দায়িত্ব পালনকারী এবং দায়িত্ব পালন না করা নাগরিকদের মধ্যে বৈষম্যের কারণে। পরিস্থিতি এখন আরো খারাপ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা অর্থনীতিবিদেরা সতর্ক করেছিলাম—যেসব নাগরিকের দেশ ছাড়ার সুযোগ রয়েছে, তারা তা করবেন।’

গবেষণায় ৪৫ বছরের বেশি বয়সি চিকিৎসকদের দেশত্যাগের হারও বিশ্লেষণ করা হয়েছে। সাধারণত এই বয়সের চিকিৎসকেরা বিশেষজ্ঞ প্রশিক্ষণ শেষ করে থাকেন এবং নতুন চিকিৎসকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গবেষণায় দেখা গেছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ইসরাইল ছেড়ে যাওয়া চিকিৎসকদের প্রতি পাঁচজনে একজনের বয়স ছিল ৪৫ বছরের বেশি। গবেষণায় এই প্রবণতাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলল চীন, উদ্বেগে ভারত

পশ্চিম তীরে অনুমোদনবিহীন বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১১

ট্রাম্পের ম্যাপে নিউ মেক্সিকো হয়ে গেল ‘নিউ আমেরিকা’

কাশ্মীর নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের

ইউরোপের শিল্প সরবরাহব্যবস্থার নিয়ন্ত্রণ নিচ্ছে চীন

খেলার নিয়ম পাল্টে গেছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ, দেড় হাজারের বেশি ফ্লাইট ব্যাহত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে

হরমুজ ইস্যুতে ইরান-ওমান সমঝোতা নিয়ে যা জানা গেল