হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ক্রীড়া তারকাসহ নিহত ৭

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার স্টেটসভিল শহরে একটি ছোটো বিমান বিধ্বস্ত হয়ে দেশটির ক্রীড়া তারকা গ্রেগ বিফেলসহ ৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দিকে নর্থ ক্যারোলাইনার বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হয়েছিলেন বিফেল ও তার পরিবারের সদস্যরা।

উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই খারাপ আবাহওয়ার জেরে স্থানীয় সময় বেলা ১০টা ১৫ মিনিটে স্টেটসভিলের বিমান বন্দরের রানওয়েতে আছড়ে পড়ে বিমানটি। নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার পর বিমানটির জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং সেটিতে আগুন ধরে যায়।

পরে পুড়ে যাওয়া বিমানটিতে থেকে গ্রেগ বিফলেসহ ৭ জনের দগ্ধ দেহাবশেষ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল ছিলেন যুক্তরাষ্ট্রের একজন প্রথম সারির মোটরগাড়ি রেসার। ২০ বছরের ক্যারিয়ারে জাতীয় ও স্টেট পর্যায়ে বিভিন্ন গাড়ি রেসিং টুর্নামেন্টে অংশ নিয়েছেন এবং মোট ১৯ বার চ্যাম্পিয়ন হয়েছেন। ২০২২ সালে অবসর নেন তিনি।

যুক্তরাষ্ট্রের জাতীয় গাড়ি রেসিং আয়োজোক সংস্থা ন্যাশনাল অ্যাসোসিশন ফর স্টক কার অটো রেসিং (নাসকার) প্রণীত দেশটিরি সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকায়ও নাম আছে বিফেলের।

গতকাল রানওয়েতে বিফেলের বিমান আছড়ে পড়ার পর স্টেটসভিল বিমানবন্দর ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। মার্কিন সড়ক নিরাপত্তা বিষয়ক নিয়ন্ত্রণক সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ইতোমধ্যে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা