হোম > বিশ্ব

ভারতে ৫.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

উত্তর ভারতের আসাম রাজ্যে সোমবার ভোরে ৫.৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির মতে, ভূপৃষ্ঠের কাছাকাছি সংঘটিত এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটান সীমান্তের কাছে ধিং গ্রামের প্রায় তিন কিলোমিটার বাইরে। স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে (রোববার গ্রিনিচ মান সময় রাত ১০টা ৪৭ মিনিটে) কম্পনটি অনুভূত হয়।

ইউএসজিএস জানিয়েছে, ওই এলাকায় শক্ত কম্পন অনুভূত হলেও তুলনামূলকভাবে কম জনসংখ্যা বসবাস করায় ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

হিমালয় অঞ্চল ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত এবং এখানে প্রায় প্রতি বছরই বড় ধরনের ভূমিকম্প ঘটে। এ অঞ্চলেই ভারতের ইতিহাসে কয়েকটি ভয়াবহ ও প্রাণঘাতী ভূমিকম্প সংঘটিত হয়েছে।

১৯৫০ সালে আসাম ও তিব্বতে সংঘটিত এক শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৪,৮০০ জন নিহত হয়েছিল। এছাড়া ১৮৯৭ সালের ‘গ্রেট আসাম ভূমিকম্প’কে ভারতের ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে ধরা হয়, যাতে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় শত শত মানুষের প্রাণহানি ঘটে।

এসআর/এসআই

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’