হোম > বিশ্ব

ইউক্রেনকে কখনো আপস করতে বাধ্য করা যাবে না: জেলেনস্কি

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশকে আর কখনোই আপস করতে বাধ্য করা যাবে না। রোববার দেশটির স্বাধীনতা দিবসে একটি ভিডিও ভাষণে তিনি এ কথা বলেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণের ভাগ্য তারা নিজেরাই নির্ধারণ করবে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

জেলেনস্কি ভাষণে বলেন, ‘ইতিহাসে আর কখনো ইউক্রেনকে সেই লজ্জা সহ্য করতে বাধ্য করা হবে না, যাকে রাশিয়া আপস বলে অভিহিত করে। আমাদের একটি ন্যায্য শান্তির প্রয়োজন। আমাদের ভবিষ্যৎ আমরা একাই নির্ধারণ করব এবং বিশ্ব এটি জানে। বিশ্ব ইউক্রেনের এই দৃঢ়তাকে সম্মান করে।’

জেলেনস্কি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সকলেই একমত যে কিয়েভ এখনও পুরোপুরি জয়ী হয়নি। তবে ইউক্রেন অবশ্যই হারবে না।’ যদিও রাশিয়া যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আরো সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে।

ইউক্রেনের স্বাধীনতা দিবসে জনসাধারণকে উজ্জিবীত করতে তিনি বলেন, ‘ইউক্রেন তার স্বাধীনতা নিশ্চিত করেছে। ইউক্রেন কারো শিকার নয়, ইউক্রেন যোদ্ধা। ইউক্রেন ভিক্ষা করে না, বরং প্রস্তাব দেয়। ইউক্রেন টেকসই, নির্ভরযোগ্য, দীর্ঘস্থায়ী শান্তি অর্জন করবে, কারণ আমরা শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু আমাদের লক্ষ্য নয়—এটি আমাদের সন্তান-নাতি-নাতনিদের জন্য রেখে যাওয়া উত্তরাধিকার: শক্তিশালী ইউক্রেন, সমান মর্যাদার ইউক্রেন, ইউরোপীয় ইউক্রেন, স্বাধীন ইউক্রেন।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠকের পর সেই প্রচেষ্টা এগিয়েছে। পরে হোয়াইট হাউসে ওভাল অফিসে ট্রাম্প, জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের মধ্যে বৈঠক হয়।

আরএ

যুক্তরাজ্যে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল ইরান

লেবানন-ইসরাইল আলোচনাকে ‘নাটক’ বলছেন বিশ্লেষকরা

ট্রাম্পের দুই ছেলের কাছ থেকে ড্রোন কিনছে মার্কিন বিমান বাহিনী

গাজাগামী জাহাজে হামলা: ১৭৫ মানবাধিকার কর্মীকে অপহরণ

লেবাননেও গাজা স্টাইলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইল

ইরান ইস্যুতে একাই সিদ্ধান্ত নিতে চান ট্রাম্প

নোবেলের দৌড়ে ২৮৭ জন, তালিকায় থাকতে পারেন ট্রাম্প

সু চির সাজা কমিয়ে গৃহবন্দী করল জান্তা সরকার

তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, অভয়বার্তা মমতার

২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজার টন অস্ত্র পেল ইসরাইল