হোম > বিশ্ব

বর্তমান বিশ্ব সংকটের জন্য দায়ী ক্রমবর্ধমান বিভাজন

জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বিভাজন ও সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিদায়ী শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। তিনি বলেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বিভাজন সংঘাত ও সংকটকে আরো বাড়িয়ে তুলছে।

তার মতে, বিভাজনের কারণে সহিংসতা ও যুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা মানুষের প্রতি বৈরিতা বেড়েছে।

জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান হিসেবে নিজের এক দশকের পথচলার কথা স্মরণ করে ফিলিপ্পো গ্র্যান্ডি বার্তা সংস্থা এএফপিকে বলেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয়ের একটি হলো বিভাজনের কারণে বিশ্ব সংঘাত সমাধান করতে সক্ষম হচ্ছে না।

ইতালীয় এই কূটনীতিক বলেন, ‘ভূ-রাজনীতির এই বিভাজন, যা এতগুলো সংকটের উত্থান ঘটিয়েছে, সম্ভবত সবচেয়ে উদ্বেগজনক বিষয়।’

তিনি আরো বলেন, ‘এই বিশ্ব শান্তি স্থাপন করতে সক্ষম হচ্ছে না এবং শান্তি স্থাপনে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে।’

সূত্র: বাসস

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন আজিজ খান

এআই দিয়ে ভুয়া ছবি-ভিডিও বানিয়ে যুদ্ধের সাফল্য দেখাচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান

লেবাননের হাসপাতালে হামলার দায় স্বীকার করল ইসরাইল

ভারতে পার্কিংয়ে নামাজ পড়ায় মুসলিম রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা

ইরান যুদ্ধের মোড় ও ট্রাম্পের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে মধ্যবর্তী নির্বাচন

জার্মানির পূর্বাঞ্চলে ভোট, ইতিহাস গড়ার পথে কট্টর ডানপন্থি দল এএফডি

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলল, সবে শুরু করলাম

কক্ষপথ জয় জার্মান রকেটের, ইউরোপের ইতিহাসে নতুন অধ্যায়

ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি প্রচেষ্টার নিন্দা ৮ মুসলিম দেশের

গাজা যুদ্ধে ইসরাইলকে সহায়তা করছে মাইক্রোসফট, ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি