হোম > বিশ্ব

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় ২৪ জন নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

পূর্ব ইউক্রেনের একটি গ্রামে রাশিয়ার বিমান হামলায় ২৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হতাহতরা সবাই বেসামরিক নাগরিক। দোনেৎস্ক অঞ্চলের ইয়ারোভায় পেনশন নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন তারা। খবর বিবিসির।

দোনেৎস্কের আঞ্চলিক প্রধান ভাদিম ফিলাশকিন বলেছেন, বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশের শহর লিমানের স্থানীয় প্রশাসক ওলেক্সান্দ্র ঝুরাভলিওভ জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে পেনশন বিতরণের সময় বর্বরোচিত এ হামলা হয়। নিহতদের বেশিরভাগই প্রবীণ নাগরিক।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে এলাকা থেকে ইতোমধ্যেই ২২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা ডিএসএনএস জানিয়েছে যে দোনেৎস্কে বসতিগুলোতে রাশিয়ার গোলাবর্ষণে আরো তিনজন নিহত হয়েছেন।

প্রেসিডেন্ট জেলনস্কি বলেন, ‘বিশ্বের চুপ থাকা উচিত নয়।’ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

ইয়ারোভা রাশিয়া থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার অন্যতম বড় হামলার ঘটনা।

আগস্টের শেষের দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর বিমান হামলায় ২৩ জন নিহত হন।

এছাড়া, সপ্তাহান্তে রাশিয়া কিয়েভে রেকর্ড ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

আরএ

লেবানন সীমান্তে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যসহ ৫ দেশকে পাশে চায় ট্রাম্প

সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন, কোনো সমস্যা নেই: ইরান

মধ্যপ্রাচ্য সংঘাতে নিহতের সংখ্যা ২২০০ ছাড়ালো

মধ্যপ্রাচ্যে ইসরাইল গণহত্যার দিকে এগোচ্ছে: তুরস্ক

জ্বালানি স্থাপনায় হামলা হলে জবাব দেবে ইরান: আরাগচি

ইরান ও লেবানন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের তদন্তে ‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’, আলোচনায় বাংলাদেশ কেন

ইরানের হামলায় মার্কিন বাহিনীর ৫ বিমান ক্ষতিগ্রস্ত

মার্কিন ব্যাংকে হামলা যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ: ইরান