হোম > বিশ্ব

১১ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরাইল

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

১১ ফিলিস্তিনি বন্দিকে কয়েক মাস আটক রাখার পর মুক্তি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। বন্দি বিষয়ক তথ্য অফিসের এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ গাজার একটি সীমান্ত ক্রসিং থেকে তাদের মুক্তি দেয়া হয়েছে। মুক্তির সময় তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়নি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বন্দিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য দেইর আল বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে গেছে।

এরআগে ইসরাইল যেসব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছিল, তাদের শরীরে নির্যাতন, অপুষ্টি এবং গুরুতর আঘাতের লক্ষণ ছিল। তারা জানায়, আটকের সময় তাদের ওপর নির্যাতন করা হয়েছিল।

হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় গত ১৩ অক্টোবর ইসরাইল প্রায় দুই ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। এরমধ্যে এক হাজার ৭০০ জন গাজা থেরেক আটক হয়েছিলেন।

ফিলিস্তিন এবং ইসরাইলি মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে, নারী ও শিশুসহ ১০ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরাইলে বন্দি রয়েছেন।

সংস্থাগুলো জানায়, বন্দিরা নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার সম্মুখীন হচ্ছেন, অসংখ্য বন্দির মৃত্যুও হয়েছে।

আরএ

মুক্তি পেলেন লিবিয়ায় আটক ৩ ইতালীয় মানবাধিকারকর্মী

কালো তালিকাভুক্ত করায় পেন্টাগনের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান আলিবাবার মামলা

লেবাননে বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই: জাতিসংঘ

ইউক্রেনের যে ‘ডাইনি বাহিনী’ ছদ্মবেশে খতম করছে রুশ সেনা

গাজায় শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে গণহত্যা বজায় রেখেছে ইসরাইল

ইরানের সামনে ‘অসাধারণ কিছু করার সুযোগ’ রয়েছে: রুবিও

মার্কিন সিনেটে ইরানবিরোধী সামরিক পদক্ষেপে বিধিনিষেধ আরোপ, ক্ষুব্ধ ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের উদ্যোগ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১০ হাজার মানুষকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে, দাবি শুভেন্দুর