হোম > বিশ্ব

ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো অস্ট্রেলিয়া, দূতাবাস বন্ধ

ইহুদি বিরোধী হামলার অভিযোগ

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

অস্ট্রেলিয়ায় কমপক্ষে দুটি ইহুদি বিরোধী হামলার জন্য ইরানকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগে ক্যানবেরায় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। খবর আল জাজিরার।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় সংবাদ সম্মেলনে, এই হামলাকে অস্ট্রেলিয়ায় সামাজিক সংহতি নষ্ট এবং বিভেদ সৃষ্টির প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী আলবানিজ।

তিনি বলেন, ‘এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং অস্ট্রেলিয়ার সরকার দৃঢ় এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে।’

আলবানিজ জানান, ‘আমরা অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে তাকে বহিষ্কারের কথা জানিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া ইরানের রাজধানী তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে এবং তাদের সব কূটনীতিককে তৃতীয় কোন দেশে স্থানান্তরিত করেছে।

তিনি আরো বলেন, ‘আমি আরো ঘোষণা করছি, সরকার ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য আইন প্রণয়ন করবে।’

অস্ট্রেলিয়ান কর্মকর্তারা জানান, গত বছর ১০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের অ্যাডাস ইসরাইল সিনাগগে হামলারে ঘটনো ঘটেছিলো।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ইরানের রাষ্ট্রদূত আহমেদ সাদেগি এবং তার তিন সহকর্মীকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং দেশ ত্যাগের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়া এই প্রথম কোন রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো এবং তেহরানে তার রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়েছে।

আরএ

মার্কিন ঘাঁটিতে ষড়যন্ত্রে ইরানকে দায়ী করল যুক্তরাজ্য, দুই নাগরিকের ওপর নিষেধাজ্ঞা

সৌদির রিয়াদ ও দাম্মামে ফ্লাইট স্থগিত করল কাতার এয়ারওয়েজ

রিয়াদ, দাম্মাম ও জেদ্দায় ফ্লাইট বাতিল করল আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

ইরান চুক্তি করতে চায়, কিন্তু জানে না কীভাবে করবে: ট্রাম্প

বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম

টানা তৃতীয় দিন রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, রাতভর বিস্ফোরণ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক