হোম > বিশ্ব

ইসরাইলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ (সোমবার) এক প্রতিবেদনে একথা জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় মধ্য ইসরাইল এবং দক্ষিণ পশ্চিম তীরের বেশ কয়েকটি ইহুদি বসতিতে সাইরেন বেজে ওঠে।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিরা প্রায়ই ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আক্রমণ করে আসছে। হুথিরা জানায়, তারা গাজার সমর্থনে এবং হামাস ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান হামলা ও আগ্রাসনের জবাবে এমন হামলা চালিয়েছে।

আরএ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান