হোম > বিশ্ব

ভারতে বাংলাদেশি সন্দেহে এক শ্রমিককে পিটিয়ে হত্যা

আতিকুর রহমান নগরী

ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কেরালার পালাক্কাড় জেলায় ঘটনাটি ঘটে।

গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিযায়ী শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

নিহত রামনারায়ণ বাঘেল (৩১) ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের খোঁজে তিনি গত ১৩ ডিসেম্বর পালাক্কাড়ে যান। সেখানে দিনমজুর হিসেবে কাজ করতেন।

তার স্বজন কিশান বাঘেল জানিয়েছেন, একই গ্রামের দূর সম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় যান। কিশান বলেন, ‘রামনারায়ণ খুব গরিব। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। ছেলেদের বয়স ৮-৯ বছরের মতো।’

স্থানীয় সূত্রের দাবি, এলাকায় চুরির একটি ঘটনার পর রামনারায়ণকে চোর সন্দেহ করা হয়। এরপর একদল লোক লাঠি দিয়ে তাকে পেটায়। এতে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিরাপত্তা জোরদার করে। কেরালা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা ও উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তসহ সব আইনি প্রক্রিয়া শেষে লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।

ইমরান খানকে কারাগারে বারবার নির্যাতন করা হচ্ছে: বোন উজমা খান

‘অন্য দেশে আক্রমণে নিজ ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক’

যুক্তরাষ্ট্রের পণ্যে সমপরিমাণ শুল্কের হুমকি কানাডার

ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় ব্যর্থ শত্রুপক্ষের উদ্দেশ্য

জনসমক্ষে বোরকা ও নেকাব নিষিদ্ধ করল পর্তুগাল

হঠাৎ কেন জেন-জির মতো রিলস বানাচ্ছেন মোদি

নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরান

প্রতিরক্ষা থেকে এবার আক্রমণাত্মক নীতি গ্রহণ করছে ইরান

হরমুজ দিয়ে ইরাকের জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান

পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লীগের