হোম > বিশ্ব

ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি ওআইসির আহ্বান

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইসরাইলের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা নিতে’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ওআইসির পক্ষ থেকে এক বিবৃতিতে জাতিসংঘে তুরস্কের দূত আহমেত ইলদিজ কাতারে ইসরাইলের অযৌক্তিক হামলার নিন্দা জানান। তিনি বলেন, এ হামলা কাতারে সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন।

ইলদিজ বলেন, ‘কোন সন্দেহ নেই যে এই কাপুরুষোচিত কাজ আন্তর্জাতিক আইনের নিয়মাবলী এবং অবশ্যই জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন। কারণ এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং প্রকৃতপক্ষে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উভয়ের জন্যই একটি প্রকাশ্য হুমকি।’

তিনি ইসরাইলি হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ এবং ‘এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ইসরাইলের পদ্ধতিগত নীতি এবং চলমান প্রচেষ্টার অংশ বলে বর্ণনা করেছেন।

ইলদিজ বলেন, ‘কাতারে যেকোনো আগ্রাসন যা এর নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।’

নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই অন্যায্য সশস্ত্র শক্তি ব্যবহারের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

কাতারে হামলার জন্য ইসরাইলকে জবাবদিহির আওতায় আনার ওপর জোর দেন তিনি।

মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাসের প্রতিনিধিদের ওপর বিমান হামলা চালায় ইসরাইল।

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর