হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৪, নিখোঁজ ৮০

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় ৮০ জন। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুহারিয়ানতো সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সুমাত্রা। সেখানে ১১৬ জন নিহত এবং ৪২ জন নিখোঁজ রয়েছে। পশ্চিম সুমাত্রায় ২৩ জন নিহত এবং ১২ জন নিখোঁজ রয়েছে।

উত্তর-পশ্চিম সুমাত্রার আচেহ শহরে ৩৫ জন মারা গেছেন, এখনো নিখোঁজ আরো ২৫ জন ।

এছাড়া বেনার মেরিয়া যোগাযোগ ও তথ্য সংস্থার প্রধান ইলহাম আবদি জানিয়েছেন, ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। কারণ বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ বিভ্রাট এবং যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

বৃহস্পতিবার পর্যন্ত, কিছু অঞ্চলে নদীর পানি উপচে পড়ে বন্যার পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিছু আবাসিক এলাকা প্রায় ১০ ফুট পর্যন্ত পানির নিচে ডুবে গেছে। উদ্ধারকারী দলগুলো বাড়ির ভিতরে আটকা পড়া বাসিন্দাদের সরিয়ে নেয়ার জন্য কাজ করছে।

আরএ

নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের

কাতারের মধ্যস্থতায় আলোচনা, ‘আশা করছি মঙ্গলবার মার্কিন জবাব পাব’: আরাগচি

ইসরাইলের সিদ্ধান্তের প্রতিবাদ, রাষ্ট্রদূতকে তলব নেদারল্যান্ডসের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইরানের অবস্থানকে দুর্বল করবে: ইরানি আইনপ্রণেতা

জরিমানা-নিষেধাজ্ঞার পরও ফিলিস্তিনি শিশুদের স্মরণে অটল এনএফএল খেলোয়াড়

‘ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছে যুক্তরাষ্ট্র’

গাজা পুনর্গঠন ও ফিলিস্তিনের অধিকারের প্রতি সমর্থন শ্রীলঙ্কার

ইরানকে নিষেধাজ্ঞায় ছাড় দিতে ট্রাম্পের যে শর্ত

সৌদিতে বাংলাদেশিদের জন্য কনস্যুলেটের জরুরি সতর্কবার্তা

মামলা ধামাচাপা দিতে ২ কোটি টাকা ঘুষ দাবি, পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার