হোম > বিশ্ব

৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

যুক্তরাষ্ট্রকে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে একটি স্মারকে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস জানায়, এসব সংস্থা আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষা করছে না—এই যুক্তিতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, এই আদেশের আওতায় জাতিসংঘ সংশ্লিষ্ট ৩১টি সংস্থা এবং জাতিসংঘের বাইরে আরও ৩৫টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে। তবে কোন কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করা হয়নি।

হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এখন আর দেশের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক বৈশ্বিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের উদ্যোগ নিচ্ছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

এসআর/এসআই

ভারত ও পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে এআই পরাশক্তিগুলো, বাড়ছে শঙ্কা

যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত

জাতীয় প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ নিরাপদ ও বিশ্বস্ত যোগাযোগ

বিদেশি শ্রমের ওপর নির্ভরশীল মালয়েশিয়ার শ্রমবাজার

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

বন্যার গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করল যে দেশ

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরীক্ষার মুখে বৈশ্বিক অর্থনীতি

ক্ষমতা কখন প্রতিষ্ঠানকেই দুর্নীতিগ্রস্ত করে