হোম > বিশ্ব

ভারতের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় দিতওয়াহ

আতিকুর রহমান নগরী

ছবি: ইন্ডিয়া টুডে

ভারতের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় দিতওয়াহ। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, দিতওয়াহ ৩০ নভেম্বর ভোরে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে তামিলনাড়ুর একাধিক জেলায় মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

ঝড়ের প্রভাবে ২৯ থেকে ৩০ নভেম্বর রাজ্যের দক্ষিণ এবং কাবেরি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

কর্তৃপক্ষ বলছে, বৃষ্টিপাতের ফলে স্থানীয়ভাবে জলাবদ্ধতা এবং বন্যা দেখা দিতে পারে, বিশেষ করে শহরাঞ্চলে।

অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কারণে আইএমডি কুড্ডালোর, মায়িলাদুথুরাই, ভিল্লুপুরম, চেঙ্গালপাত্তু এবং পুদুচেরিতে লাল সতর্কতা জারি করেছে।

আবহাওয়া বিভাগ বলছে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ-ইয়ানাম এবং রায়ালসীমায় শনিবার মাঝারি বৃষ্টিপাত এবং বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রোববার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তামিলনাড়ুর দক্ষিণ এবং বদ্বীপ জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের সঙ্গে সঙ্গে, রাজ্য কর্তৃপক্ষ দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রস্তুত হচ্ছে আশ্রয়কেন্দ্র।

আরএ

নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের

কাতারের মধ্যস্থতায় আলোচনা, ‘আশা করছি মঙ্গলবার মার্কিন জবাব পাব’: আরাগচি

ইসরাইলের সিদ্ধান্তের প্রতিবাদ, রাষ্ট্রদূতকে তলব নেদারল্যান্ডসের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইরানের অবস্থানকে দুর্বল করবে: ইরানি আইনপ্রণেতা

জরিমানা-নিষেধাজ্ঞার পরও ফিলিস্তিনি শিশুদের স্মরণে অটল এনএফএল খেলোয়াড়

‘ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছে যুক্তরাষ্ট্র’

গাজা পুনর্গঠন ও ফিলিস্তিনের অধিকারের প্রতি সমর্থন শ্রীলঙ্কার

ইরানকে নিষেধাজ্ঞায় ছাড় দিতে ট্রাম্পের যে শর্ত

সৌদিতে বাংলাদেশিদের জন্য কনস্যুলেটের জরুরি সতর্কবার্তা

মামলা ধামাচাপা দিতে ২ কোটি টাকা ঘুষ দাবি, পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার