হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলি গুলিতে আহত জাতিসংঘ শান্তিরক্ষী

আতিকুর রহমান নগরী

দক্ষিণ লেবাননে টহল কার্যক্রম চলাকালে ইসরাইলি সেনা অবস্থান থেকে ছোড়া গুলি ও একটি বিস্ফোরণে এক জাতিসংঘ শান্তিরক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে আনাদোলু এজেন্সি জানিয়েছে।

ইউনিফিল জানায়, ব্লু লাইন-এর দক্ষিণে অবস্থিত ইসরাইলি সেনা অবস্থান থেকে ভারী মেশিনগানের গুলি দক্ষিণ লেবাননের বাস্তারা গ্রামে একটি সড়ক অবরোধ পরিদর্শনরত ইউনিফিল টহল দলের কাছাকাছি আঘাত হানে। এর কিছুক্ষণ পরই কাছাকাছি একটি গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, “গুলির শব্দ ও বিস্ফোরণের ফলে এক শান্তিরক্ষী কানে আঘাতজনিত সমস্যায় (ইয়ার কনকাশন) হালকা আহত হন।” তবে কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউনিফিল জানায়, ব্লু লাইন সংলগ্ন সংবেদনশীল এলাকায় টহলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী এসব কার্যক্রমের বিষয়ে আগেই ইসরাইলি সেনাবাহিনীকে অবহিত করা হয়েছিল।

উল্লেখ্য, গাজায় ইসরাইলি যুদ্ধের প্রেক্ষাপটে এক বছরের বেশি সময় ধরে সংঘর্ষের পর ২০২৪ সালের নভেম্বর থেকে লেবাননে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ওই সংঘাতে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হন।

এসআর

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলল, সবে শুরু করলাম

কক্ষপথ জয় জার্মান রকেটের, ইউরোপের ইতিহাসে নতুন অধ্যায়

ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি প্রচেষ্টার নিন্দা ৮ মুসলিম দেশের

গাজা যুদ্ধে ইসরাইলকে সহায়তা করছে মাইক্রোসফট, ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি

ব্রিটেনে নাইজেল ফারাজকে কর্মহীন শ্রমিকদের সমর্থন

ধসে পড়ল পাঁচতলা ভবন, বহু শিক্ষার্থী আটকে পড়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণ করবে গায়ানা

ইরান যুদ্ধ ২০২৭ পর্যন্ত চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন

মিত্রদের সঙ্গে নিয়ে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

অর্থনৈতিক অবরোধে ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের ক্ষতিই বেশি: আইআরজিসি