হোম > বিশ্ব

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৫

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: জিও নিউজ

পাকিস্তানের পাঞ্জাবের চাকওয়াল জেলার ধোক পাঠান এলাকায় বাস খাদে পড়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন। বাসটি ইসলামাবাদ থেকে করাচি যাচ্ছিল। পথে একটি বাঁকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। খবর জিও নিউজের।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে সাতজন নারী রয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধারকারী কর্মকর্তারা আরো জানান, নিহতরা বাহাওয়ালপুর, ভেহারি, শরাকপুর এবং ইসলামাবাদের বাসিন্দা।

এই ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।

পাকিস্তানে বাস দুর্ঘটনা অস্বাভাবিক নয়। চালকের অবহেলা, রাস্তা এবং আবহাওয়া ইত্যাদি বিভিন্ন কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

২০২৫ সালের ডিসেম্বরে ফতেহ জংয়ের কাছে বাস উল্টে কমপক্ষে ১১ জন নিহত হন।

ইরানের বন্দর অবরোধে চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র: মোহাম্মদ ইসলামী

ট্রাম্পের ইরান অবরোধকে ইসরাইলের সমর্থন

হরমুজ প্রণালি অবরোধে ট্রাম্পের ঘোষণার কড়া সমালোচনায় রাশিয়া

ট্রাম্পকে ভয় পান পোপ লিও, যুদ্ধবিরোধী অবস্থানে অনড়

হরমুজ প্রণালি অবরোধ ইস্যুতে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

ট্রাম্পের সঙ্গে বিতর্কে জড়ানোর কোনো ইচ্ছা নেই: পোপ লিও

ইঞ্চি দূরত্বে ছিল ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা: আরাগচি

ইরানে যুদ্ধবিরতির বিপক্ষে দুই-তৃতীয়াংশ ইসরাইলি: জরিপ

ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন বললেন সিআইএ’র সাবেক পরিচালক

‘শত্রু’ ছাড়া থাকতে পারে না ইসরাইল, নতুন লক্ষ্য তুরস্ক