হোম > বিশ্ব

কোনো চাপের মুখেই নতি স্বীকার করবে না ইরান

সোালাইমানির মৃত্যুবার্ষিকীতে পেজেশকিয়ান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

যেকোনো চাপের মুখে নতি স্বীকার না করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে ইরান। অভিজাত কুদস বাহিনীর সাবেক প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অঙ্গীকার করেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হাতে শহীদ কমান্ডারদের দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যাবে ইরান। খবর প্রেস টিভির।

পেজেশকিয়ান বলেন, ইরান কোনো হুমকি, চাপ বা হত্যাকাণ্ডে ভীত হবে না। তারা যে পথ বেছে নিয়েছে, তাতে অটল থাকবে।

তিনি বলেন, ‘আমরা শহীদ হতে ভয় পাই না। আমাদের জাতি, আমাদের বিপ্লব এবং আমাদের দেশের স্বার্থে আমরা যেকোনো ত্যাগের জন্য শেষ পর্যন্ত এই পথে দৃঢ়তার সাথে দাঁড়াব।’

ইরানের অভিজাত কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল সোলেইমানি ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।

ইরানের প্রেসিডেন্ট জেনারেল সোলেইমানিকে রোল মডেল হিসেবে বর্ণনা করেন। বলেন, ‘শহীদ সোলেইমানি ছিলেন নিপীড়িতদের পক্ষে, ছিলেন সত্য ও ন্যায়বিচারের সমর্থক। তিনি কোনো প্রত্যাশা ছাড়াই কাজ করতেন।’

তিনি বলেন, ‘প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা আমাদের সব শক্তি দিয়ে শহীদদের দেখানো পথে চলা অব্যাহত রাখব। আমরা নিপীড়কদের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং মাথা নত করব না।’

পেজেশকিয়ান গণতন্ত্র ও স্বাধীনতার অজুহাতে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে’ জড়িত থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র সমালোচনা করেন।

জেনারেল কাশেম সোলাইমানি শুধু ইরানের নন, পুরো আরব বিশ্বের বীর হিসেবে পরিচিত ছিলেন। ক্যারিশম্যাটিক কমান্ডার হিসেবে সারা পৃথিবীতে পরিচিতি পেয়েছিলেন।

আরএ/এসআই

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা নিহত

তাজমহলে মার্কো রুবিওর ছবি নিয়ে কটাক্ষ ইরানের

ইসরাইলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিল ইরান

কলকাতায় প্রথমবারের মতো ব্রিগেডে ঈদের নামাজ আদায়

পাকিস্তান সীমান্তের কাছে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ভারতের

আইসিসি ছাড়ার প্রক্রিয়া বাতিল করল হাঙ্গেরির পার্লামেন্ট

প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ২

এবার ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

ইরানের হরমুজ কর্তৃপক্ষের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা