হোম > বিশ্ব

পাকিস্তানে সন্ত্রাসীদের হামলায় ৩ সেনা নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তানের বেলুচিস্তানে ভারত-সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে এক মেজরসহ তিন সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। স্থানীয় সময় ৫ আগস্ট রাত ও ৬ আগস্ট ভোরের মাঝামাঝি সময়ে হামলা এ ঘটনা ঘটে। খবর জিও নিউজের।

আইএসপিআর বলছে, বেলুচিস্তানের মাস্তুং এলাকায় ভারতের মদদপুষ্ট ফিতনা আল-হিন্দুস্তানের সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়। ঘটনাস্থলেই পাকিস্তান সেনাবাহিনীর তিন সদস্য নিহত হন।

হামলায় নিহতরা হলেন, মেজর মোহাম্মদ রিজওয়ান তাহির (৩১), যিনি পাঞ্জাবের নারোয়াল জেলার বাসিন্দা। এছাড়া সোয়াবি জেলার বাসিন্দা নায়েক ইবনি আমিন (৩৭), এবং কারাক জেলার বাসিন্দা ল্যান্স নায়েক মোহাম্মদ ইউনুস (৩৩) তারাও ঘটনাস্থলে নিহত হন।

আইএসপিআর জানিয়েছে, ‘তারা চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন এবং শাহাদাত বরণ করেছেন।’

বিবৃতিতে বলা হয়, ‘মেজর রিজওয়ান একজন সাহসী অফিসার ছিলেন, যিনি অসংখ্য সন্ত্রাসবিরোধী অভিযানে অংশগ্রহণ করেছিলেন। তিনি সব সময় সামনে থেকে তার সেনাদের নেতৃত্ব দিয়েছেন।’

এই ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী মাস্তুং এলাকায় অপারেশন চালায়। এতে চারজন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়। পুরো এলাকা সন্ত্রাসমুক্ত হওয়ার আগ পর্যন্ত এই অপারেশন চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এতে আরো বলা হয়, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সাহসী সেনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরো শক্তিশালী করবে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘তাদের শোক কেবল পরিবারগুলোর নয়, পুরো জাতি আজ শোকাহত।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানের সেনাবাহিনী এমন এক প্রাচীর, যাকে নাড়িয়ে দেওয়া সম্ভব নয়। সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানি সেনাদের আত্মত্যাগ অতুলনীয় এবং সন্ত্রাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে রাষ্ট্র দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ।’

এ হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি বলেন, স্বদেশের বীর প্রহরীরা শহিদ হওয়ার মাধ্যমে সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন। সেইসঙ্গে নিহত সেনাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

আরএ

হুথিদের বিরুদ্ধে সৌদির পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

নিউইয়র্কে অভিবাসন কর্মকর্তাদের গুলি চালানোর ঘটনায় মামদানির ক্ষোভ

গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে ইসরাইল: মার্কিন সিনেটর

ইরান যুদ্ধে ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে ট্রাম্প প্রশাসন: মার্কিন সিনেটর

স্পেনের উচ্ছেদবিরোধী আন্দোলনের প্রতীক মারিকারমেনের মৃত্যু, সংসদের বাইরে বিক্ষোভ

ইসরাইলি হামলা: প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি হতাহত

যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল

সৌদির হয়ে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক

তীব্র বায়ু দূষণে মালয়েশিয়ায় স্কুল বন্ধ ঘোষণা