হোম > বিশ্ব

পাক সেনাপ্রধানের সাথে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য উদ্বেগের

সাবেক মার্কিন জেনারেল

আতিকুর রহমান নগরী

বামদিক থেকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী মোদি। ছবি: জিও নিউজ

সাবেক মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট বলেছেন, মূলত ভারতের ঔদ্ধত্যের কারণেই পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা বেড়েছে। সাবেক এই জেনারেল বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নয়াদিল্লির জন্য উদ্বেগজনক। খবর জিও নিউজের।

পিয়ার্স মরগান আনসেন্সরড অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমরা এখন পাকিস্তানের আরো ঘনিষ্ঠ হয়ে উঠছি।’

কিমিট আরো বলেন, ‘ফিল্ড মার্শাল মুনিরের এখন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এমন একটি সুসম্পর্ক তৈরি হয়েছে যা নিয়ে ভারতকে ভাবতে হবে।’

মূলত পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সময় তিনি দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছেন বলে ট্রাম্প বারবার দাবি করার পরই মোদি ও ট্রাম্পের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়।

যদিও এরআগে, মোদি দাবি করেছিলেন, ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক এখনো খুবই ইতিবাচক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্বের উল্লেখ করেন এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেন।

মোদি লেখেন, ‘ট্রাম্পের আন্তরিক অনুভূতি ও ইতিবাচক মূল্যায়নকে আমি গভীরভাবে প্রশংসা করি। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ইতিবাচক, অগ্রসরমান, ব্যাপক ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বমূলক।’

আর ট্রাম্প জানান ‘আমি সবসময় মোদির বন্ধু থাকব। ভারত ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক রয়েছে।’

আরএ

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই