হোম > বিশ্ব

ইসরাইলের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু

ইরানের বিপ্লবী গার্ডের দাবি

আমার দেশ অনলাইন

ইসরাইলের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে বলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে।

তারা বলে, ইরানের বিভিন্ন স্থানে আজকের হামলার পর ইসরাইলের ওপর ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ শুরু হয়েছে।

তেহরানসহ কয়েকটি শহরে হামলার পর ইসরাইলকে লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এবং সেগুলো রুখে দেওয়ার কথা জানিয়েছে ইসরাইলের বিমানবাহিনী।

ইসরাইল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের দিক থেকে আসা কিছু ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এই মুহূর্তে ইসরাইলি বিমানবাহিনী হুমকি প্রতিহত এবং প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে।’

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

ইন্দোনেশিয়ায় বনে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার ৭২

ন্যায্য ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে আগ্রহী ইরান-চীন