হোম > বিশ্ব

সিঙ্গাপুরে ৮ লাখ ডলারেরও বেশি মূল্যের গন্ডারের শিং জব্দ

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

লাওসের ভিয়েনতিয়েনে যাওয়ার পথে একটি সন্দেহজনক চালান থেকে ৮০০,০০০ ডলারেরও বেশি মূল্যের গন্ডারের শিং জব্দ করেছে সিঙ্গাপুর। এটি ছিল এ যাবৎকালের সিঙ্গাপুরে ধরা পড়া সবচেয়ে বড় গন্ডারের শিং-এর চালান ছিল।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ৮ নভেম্বর সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরের একটি এয়ার কার্গো হ্যান্ডলার এসএটিএস গ্রুপ পূর্বেই পুলিশকে এই চালানটির ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। আটক করা চালানে ৩৫.৭ কেজি (৭৮.৭ পাউন্ড) ওজনের প্রায় ২০টি গন্ডারের শিং জব্দ করা হযয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিঙ্গাপুরের ন্যাশনাল পার্কস বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটি সিঙ্গাপুরে গন্ডারের শিং জব্দের সবচেয়ে বড় ঘটনা, যা ২০২২ সালে ৩৪.৭ কেজি (৭৬.৫ পাউন্ড) এর পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এছাড়াও আরো প্রায় ১৫০ কেজি (৩৩০ পাউন্ড) অন্যান্য, অজ্ঞাত প্রাণীর অংশও জব্দ করা হয়েছে। তবে জব্দ হওয়া অজ্ঞাত প্রাণীর অংশগুলোর প্রজাতি নির্ধারণে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।

বৈধ অনুমতি ছাড়া সিঙ্গাপুরের মধ্য দিয়ে বিপন্ন প্রজাতির বন্য উদ্ভিদ ও প্রাণী পরিবহনে আন্তর্জাতিক বাণিজ্য কনভেনশন (সিআইটিইএস) এর অধীনে শাস্তির বিধান রয়েছে। যেখানে প্রতিটি নমুনার জন্য ২০০,০০০ সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা অথবা নমুনার বাজার মূল্য এবং অথবা আট বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ