হোম > বিশ্ব

ইরানে সশস্ত্র হামলায় নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। সিস্তান-বেলুচিস্তান প্রদেশের খাশ শহর এবং জাহেদান শহরের মধ্যবর্তী রাস্তায় টহল দেয়ার সময় তারা হামলা শিকার হন। খবর বার্তা সংস্থা মেহেরের।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কুদস ঘাঁটি শনিবার এক বিবৃতিতে জানায়, নিহতরা ইরানের বাসিজ স্বেচ্ছাসেবী নিরাপত্তা সদস্য।

বিবৃতিতে জানানো হয়, নিহত দু’জনই স্থানীয় সুন্নি সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন। তারা একজন উপজাতি নেতার সাথে ছিলেন, ওই নেতাকে হত্যার জন্যই হামলা চালায় সন্ত্রাসীরা।

হামলা থেকে ওই উপজাতি নেতা বেঁচে গেছেন কিনা তা জানানো হয়নি। বিবৃতিতে শুধুমাত্র দুই নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে বলে জানানো হয়।

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যকলাপের জন্য অস্থিতিশীল অঞ্চল হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়েছে।

আরএ

মহানবী (সা.)কে অবমাননায় ইরানি তরুণীর মৃত্যুদণ্ড

ককরোচ নেতাদের গ্রেপ্তারে রাহুল গান্ধীর নিন্দা

প্রাণের বিকাশে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে মহাবিশ্বে

স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে পড়তে পারে এআই, সাইবার বিপর্যয়ের শঙ্কা

দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও, ব্যাপক ধরপাকড়

‘নিজেদের ভবিষ্যৎ পুনরুদ্ধারের উপযুক্ত সময় এখনই’

ইরান নিয়ে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, সফল অস্ত্রোপচার

কর্মসংস্থান সৃষ্টি না হলে চাকরিবঞ্চিত হবেন বিপুলসংখ্যক তরুণ

যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে হরমুজ নিয়ে ইরানের নতুন কৌশল