হোম > বিশ্ব

জাতিসংঘের অধিবেশনে প্রাধান্য পাবে ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রসঙ্গ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ১৪০ জনের বেশি রাষ্ট্রনেতা। এবারের অধিবেশনে প্রধান্য পাবে ফিলিস্তিনি ও গাজার ভবিষ্যৎ প্রসঙ্গ। খবর জিও নিউজের।

আগামী সোমবার থেকে ইসরাইল-ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রশ্নে কয়েকটি বৈঠক হবে। সৌদি আরব ও ফ্রান্স যৌথভাবে এসব বৈঠকে সভাপতিত্ব করবে। এ সমাধানের লক্ষ্য হলো উভয় পক্ষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।

সোমবার থেকে অনুষ্ঠেয় অধিবেশনে সৌদি আরব এবং ফ্রান্স ইসরাইল ও ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের লক্ষ্যে যৌথভাবে বৈঠক করবে। এর লক্ষ্য উভয় পক্ষের শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করা।

গত সপ্তাহে সাধারণ পরিষদে ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে একটি প্রস্তাব ব্যাপকভাবে গৃহীত হয়। ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রে হামাসকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ বৈঠকে বেশ কয়েকটি দেশ বিশেষ করে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে।

ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার বিরোধী। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ পুরো ফিলিস্তিনি প্রতিনিধিদলকে ভিসা না দেয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

তবে মাহমুদ আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে অধিবেশনে বক্তব্য রাখার অনুমতি দিতে আজ শুক্রবার সাধারণ পরিষদে ভোটাভুটি হবে।

এবারের অধিবেশনে নতুন মুখ হিসেবে থাকবেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

আরএ

ইসরাইলি ‘নিষ্ঠুরতা’ বন্ধের আহ্বান অ্যামনেস্টি মহাসচিবের

দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, যোগ দিলেন দলের প্রতিষ্ঠাতা

কোন ভুলে জাতিসংঘে জার্মানির পরাজয়

লেবাননে ইসরাইলের হামলায় নিহত ২১

এবার নৌবাহিনীকে পারমাণবিক ক্ষমতা জোরদারের নির্দেশ কিমের

লেবাননকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আলবেনিয়ায় ক্ষোভের মুখে ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প

জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হামাসের

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র