হোম > বিশ্ব

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি। ২১শে অক্টোবর, ২০২৫ তারিখে রাশিয়ার রোস্তভ অঞ্চলের বাতায়স্কে স্থানীয় কর্তৃপক্ষের মতে ইউক্রেনীয় ড্রোন হামলার পর ধ্বংসপ্রাপ্ত দোকানগুলির পাশে লোকজন জড়ো হচ্ছে।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগ চললেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর।

বার্তা সংস্থা এএফপি জানায়, ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, আঞ্চলিক রাজধানীর বন্দরে একটি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। আগুনে জাহাজের দুই নাবিক নিহত হন এবং আরও তিনজন আহত হন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, বন্দরের কাছাকাছি বাতাইস্ক শহরে ওই হামলার ঘটনায় এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এবং সেখানে আরও ছয়জন আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পৌর কমিশন কাজ শুরু করবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরের গভীর এলাকায় প্রায় প্রতিদিনই ড্রোন হামলা জোরদার করেছে। এসব হামলার প্রধান লক্ষ্য রাশিয়ার জ্বালানি অবকাঠামো, যেগুলোর ওপর নির্ভর করেই মস্কো তাদের সামরিক অভিযান পরিচালনার অর্থ জোগাড় করে। রুশ কর্মকর্তাদের দাবি, প্রতি রাতে ডজনের বেশি ড্রোন প্রতিহত করা হচ্ছে।

গত কয়েক সপ্তাহে কিয়েভ দাবি করেছে, তারা কৃষ্ণসাগরে রুশ তেলবাহী জাহাজে নৌ-ড্রোন হামলা চালিয়েছে এবং নোভোরোসিস্কসহ একাধিক রুশ বন্দরে আঘাত হেনেছে। নোভোরোসিস্ক একটি গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল, যা গত নভেম্বরের শেষ দিকে হামলার কারণে সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের এসব হামলার জবাবে রাশিয়া ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় বোমাবর্ষণ আরও জোরদার করেছে। এতে তুর্কি জাহাজসহ একাধিক বাণিজ্যিক জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গত সপ্তাহে তুরস্ক সতর্ক করে জানায়, কৃষ্ণসাগরে এ ধরনের হামলা একটি বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করছে।

যুক্তরাষ্ট্রের একটি শান্তি পরিকল্পনা প্রকাশের পর সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতা বাড়লেও এখন পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কোনো যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয়নি।

এসআর

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স